Skip to content
The house dressed for an evening: a flower-decked gate and the lit façade

The Rooms

Four Rooms, Four Evenings

Each room is named for a chapter in the history of the Belgachia Villa.

Baro Kuthi Rajbari

Our Story

The house, its history, and the Bengali table it keeps.

BARO KUTHI RAJBARI

বাংলার নাট্য ও সংস্কৃতির এক ঐতিহাসিক অধ্যায়

ইতিহাসের অলিগলি পেরিয়ে, সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বড়কুঠি রাজবাড়ি। যার প্রতিটি দেওয়াল, প্রতিটি স্থাপত্য আর প্রতিটি কোণে জড়িয়ে রয়েছে বাংলার অতীত দিনের আভিজাত্য ও সংস্কৃতির গল্প।

সেই ঐতিহ্যকে নতুন করে অনুভব করার এক বিশেষ ঠিকানা Baro Kuthi Rajbari। এখানে রাজকীয় পরিবেশের সঙ্গে মিশে যায় বাঙালির চিরচেনা আতিথেয়তা।

এবার সেই অভিজ্ঞতায় যুক্ত হয়েছে বাঙালির রসনার এক বিশেষ অধ্যায়।

বাংলার নিজস্ব রান্নার ঘরানা, ঘরোয়া মশলার সুবাস, সর্ষের ঝাঁজ, কষানো মাংসের স্বাদ থেকে শুরু করে মাছের নানা পদ—প্রতিটি আয়োজনে ফিরে আসে বাঙালির চিরন্তন খাদ্যসংস্কৃতি। যত্নে প্রস্তুত প্রতিটি পদে রয়েছে ঐতিহ্যবাহী বাঙালি রন্ধনশৈলীর ছোঁয়া।

এখানে খাওয়া শুধু খাওয়া নয়, বরং এক টুকরো বাংলাকে অনুভব করা। রাজবাড়ির আভিজাত্য, ইতিহাসের আবহ এবং বাঙালি কুইজিনের স্বাদ—সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য Heritage Dining Experience।

BARO KUTHI RAJBARIযেখানে ইতিহাসের সঙ্গে মিশে যায় বাঙালির স্বাদ, ঐতিহ্য আর আতিথেয়তা।

Ratnavali: a deep-red dining room under a crystal chandelier, a long table set with red upholstered chairs

INamed for the play of 1858

রত্নাবলীRatnavali

উনিশ শতকের কলকাতায় যখন বাংলা নাট্যচর্চা এক নতুন দিগন্তের সন্ধান করছে, তখন বেলগাছিয়া ভিলা হয়ে উঠেছিল সেই নবজাগরণের অন্যতম কেন্দ্র। পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহের পৃষ্ঠপোষকতায় ১৮৫৮ সালে এখানে মঞ্চস্থ হয় রামনারায়ণ তর্করত্নের নাটক ‘রত্নাবলী’।

ইউরোপীয় অতিথিদের জন্য নাটকটির ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সেই ঐতিহাসিক অভিনয় শুধু দর্শকদের মুগ্ধ করেনি, বাংলা নাট্যজগতের জন্যও খুলে দিয়েছিল এক নতুন পথ। সেই নাট্যঐতিহ্যের স্মৃতিকে ধারণ করেই এই ঘরের নাম রত্নাবলী। বাংলার রন্ধনঐতিহ্যের মতোই এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এক অনন্য সাংস্কৃতিক সম্পদ, যেখানে ইতিহাস, শিল্প ও স্বাদের মেলবন্ধন আজও জীবন্ত।

Sharmistha: a teal-and-white room with a coffered ceiling, a staircase, green velvet chairs and a grandfather clock

IINamed for Madhusudan’s first play

শর্মিষ্ঠাSharmistha

‘রত্নাবলী’র মঞ্চায়নের পর বেলগাছিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করেন মাইকেল মধুসূদন দত্ত তাঁর প্রথম বাংলা নাটক ‘শর্মিষ্ঠা’র মাধ্যমে। মহাভারতের উপাখ্যান অবলম্বনে রচিত নাটকটি ১৮৫৯ সালের ৩ সেপ্টেম্বর বেলগাছিয়া নাট্যশালায় প্রথম মঞ্চস্থ হয়।

মধুসূদনের এই সৃষ্টিশীলতার স্মারক হিসেবেই ঘরের নাম ‘শর্মিষ্ঠা’। নাটকের মতোই বাঙালির রান্নাতেও প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে ঐতিহ্য, বৈচিত্র্য ও আবেগের গল্প।

Auckland: exposed-brick walls, a green cast-iron spiral staircase and a stained-glass bar under a chandelier

IIINamed for the villa’s first owner

অকল্যান্ডAuckland

বেলগাছিয়া ভিলার ইতিহাসের একেবারে শুরুর অধ্যায়ে জড়িয়ে রয়েছে এক ইতালীয় ভদ্রলোকের নাম—মিস্টার অকল্যান্ড (Mr. Auckland)। তাঁর কাছ থেকেই ১৮২৩ সালে প্রাসাদোপম এই বাগানবাড়িটি কিনে নেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এরপর প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে বাড়িটিকে সাজিয়ে তোলেন ইউরোপীয় স্থাপত্য, শিল্পকর্ম, মূল্যবান আসবাব, সুন্দর বাগান আর মনোরম জলাশয়ের সমাহারে।

ধীরে ধীরে এই বাড়ি হয়ে ওঠে কলকাতার অভিজাত সমাজের এক মিলনক্ষেত্র, যেখানে দেশি-বিদেশি অতিথিদের আপ্যায়নে বসত জাঁকজমকপূর্ণ আসর। সেই ইতিহাসের প্রথম মালিকের স্মৃতি এবং বেলগাছিয়া ভিলার আদি পরিচয়কে সম্মান জানাতেই এই ঘরের নাম ‘অকল্যান্ড’। আর সেই সময়ের আতিথেয়তার ঐতিহ্যকে মনে রেখেই এই ঘরের পরিবেশে মিশে থাকবে বাঙালির ভোজ, স্বাদ ও আপ্যায়নের চিরন্তন সংস্কৃতি।

Babumoshai: a sage-green room with carved pilasters, arched mirrors and a long red banquette

IVNamed for the Babu culture of Calcutta

বাবুমশাইBabumoshai

উনিশ শতকের কলকাতার বনেদি সমাজে ‘বাবু’ শব্দটি ছিল আভিজাত্য, রুচি, ঐশ্বর্য ও সামাজিক প্রতিপত্তির এক পরিচিত প্রতীক। আর এই পরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাঁর বিলাসবহুল জীবনযাপন, উদারতা এবং ইউরোপীয় অতিথিদের রাজকীয় আতিথেয়তার জন্য তিনি ছিলেন বিশেষভাবে পরিচিত। বেলগাছিয়া ভিলা ছিল তাঁর সেই জীবনযাত্রারই এক উজ্জ্বল নিদর্শন, যেখানে দেশি-বিদেশি অতিথিদের সমাগমে বসত নানা আয়োজন ও ভোজসভা।

পরবর্তীকালে পাইকপাড়ার রাজপরিবারের হাত ধরে এই বাড়ির সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য আরও বিস্তৃত হয়। সেই বনেদিয়ানা, অতিথিপরায়ণতা এবং বাংলার বাবু-সংস্কৃতির আবহ থেকেই এই ঘরের নাম ‘বাবুমশাই’। বাঙালির কাছে যেমন অতিথি আপ্যায়ন মানেই যত্ন করে সাজানো থালা, বাহারি পদ আর মিষ্টিমুখ, তেমনই এই নামের মধ্যেও রয়েছে সেই চিরচেনা আন্তরিকতা ও রাজকীয় ভোজের আমেজ।

The whole house, or any one room, may be arranged for a private evening.

Arrange an Occasion

Reservations

Telephone the House

Tables at Baro Kuthi are arranged personally. Telephone our host, or send a request and the house will confirm.

Hours
  • Lunch12.30 – 3.30 pm
  • Dinner7 – 11 pm
  • The Verandah11 am – 7 pm

Request a Table

Your request opens in WhatsApp, written out for the house. The host confirms every table personally.

CallWhatsApp